ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের

জমি ছাড়াই ফসল চাষ করে বছরে আয় ৭০ লাখ টাকা

সৃষ্টি কৃষি ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

জমি ছাড়াই চাষবাস করে বছরে আয় ৭০ লাখ টাকা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমি ছাড়াই ফসল চাষ করে বছরে আয় ৭০ লাখ টাকা

জমি ছাড়াই ফসল চাষ করে বছরে আয়  করেন ৭০ লাখ টাকা।ধীরে ধীরে হলেও পৃথিবীতে হচ্ছে আবহাওয়ার পরিবর্তন।এ সময়ে প্রয়োজন পুরনো পদ্ধতি ছেড়ে নতুন উপায় চাষাবাদ শুরু করা। এসেছে নতুন কিছু পদ্ধতি, যাতে খুব কম পানিতেই করা যায় চাষ। বা খুব কম জায়গাতেই হয় বেশি পরিমাণ ফসল।

তেমনই এক পদ্ধতি হলো হাইড্রোপনিক পদ্ধতি। বিশ্বে এই পদ্ধতি বিখ্যাত হলেও এবার প্রতিবেশী দেশ ভারতে জনপ্রিয় করলেন রামবীর সিং এবং তুষার আগরওয়াল নামের দুই ব্যক্তি।

এই পদ্ধতি অবলম্বন করেই তারা উপার্জন করছেন লক্ষ লক্ষ টাকা। ভারতের উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা রামবীর সিং নিজে একজন কৃষক পরিবারের সন্তান।

তিনি শিক্ষা ও গণমাধ্যমে বহুদিন কাজ করলেও পরবর্তীকালে গ্রামে ফিরে শুরু করেন কৃষিকাজ। প্রথমে জৈব চাষ করলেও পরবর্তীতে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ শুরু করেন। তিনি বাড়ির মধ্যেই ১০,০০০ এরও বেশি গাছ চাষ করেছেন হাইড্রোপনিক পদ্ধতিতে।ইতিমধ্যেই তার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে ৭০-৮০ লাখ টাকা।

২০১৬ সালে দুবাই গিয়েছিলেন রামবীর। সেখানেই তিনি দেখেন কিভাবে জমি ছাড়াই চাষ করে ভালো উপার্জন করছেন সেখানকার বহু মানুষ। কয়েকদিন সেখানে থেকে সমস্ত প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছিলেন তিনি।

এরপরই তিনি নিজের বাড়িতে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ শুরু করেন। লাগান অনেক ধরনের ফল ও সবজি। তার লক্ষ্য হলো জৈব পদ্ধতিতে চাষ করে  আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।

পড়ুন >> মাটি ছাড়া ছাদে কিংবা পুকুরে সবজি চাষ

এজন্য তিনি নিজের রাজ্য ছাড়াও মহারাষ্ট্র, ওড়িশা, মধ্যপ্রদেশ ইত্যাদি অনেক রাজ্যেই মানুষের জন্য হাইড্রোপনিক সিস্টেম চালু করেছেন তিনি।

তুষার আগরওয়াল ধানবাদ অঞ্চল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করলেও বিবিএ পড়ার জন্য বেঙ্গালুরু চলে যান।

২৭ বছর বয়সী তুষার এরপর ২০১৮ সালে আহমেদাবাদে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কলেজে থাকার সময় থেকেই নিজের স্টার্টআপ নিয়ে উৎসাহী ছিলেন এই তরুণ। ২০২০ সালে, তার বন্ধুদের সাথে, রাইজ হাইড্রোপনিক্স নামে তার স্টার্টআপ শুরু করে।

এরই সাথে সারা দেশে বাণিজ্যিক ও ব্যক্তিগত পর্যায়ে হাইড্রোপনিক সিস্টেম স্থাপনেও মুখ্য ভূমিকা তাদের। এক বছরে তারা ৩০ টিরও বেশি প্রকল্পে কাজ করেছে। এর সাথে, তারা ব্যক্তিগত পর্যায়েও প্রায় ১০০টি সিস্টেমে কাজ করেছেন তারা।

জেনে নিন >> ভাসমান পদ্ধতিতে সবজি চাষ

হাইড্রোপনিক চাষের সাহায্যে, জমি ছাড়াই চাষ করা যায় এবং তার সাথে খুবই কম জলের প্রয়োজন হয়। নারকেলের বর্জ্য থেকে তৈরি প্রাকৃতিক আঁশ মাটি হিসেবে ব্যবহার করা হয়।

এরপর জলের মাধ্যমে প্রয়োজনীয় খনিজ পদার্থ প্ল্যান্টে পরিবহন করা হয়। এই কৌশলের জন্য সাধারণ তুলনায় মাত্র ৩০ শতাংশ জলের প্রয়োজন হয়।

এই ধরনের চাষে সেচের জন্য খুব বেশি চিন্তার করার প্রয়োজন হয় না। এটির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় বসেই গাছের যত্ন নেওয়া যায়। একটি সুইচের মাধ্যমে গাছগুলিতে জল এবং প্রয়োজনীয় সমস্ত কিছুই সরবরাহ করা যেতে পারে।

এছাড়াও এ ধরনের চাষ জনপ্রিয় হওয়ার আরো একটি কারণ হলো এটি খুবই ছোট জায়গায় করা যেতে পারে। এই চাষ খুবই লাভজনক।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “জমি ছাড়াই ফসল চাষ করে বছরে আয় ৭০ লাখ টাকা”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জমি ছাড়াই ফসল চাষ করে বছরে আয় ৭০ লাখ টাকা

আপডেট সময় : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩